পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে সংসদে তৃণমূল সাংসদরা - The News Lion

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে সংসদে তৃণমূল সাংসদরা

 


দি নিউজ লায়নঃ  পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে সংসদে তৃণমূল সাংসদরা। আজ থেকে শুরু বাদল অধিবেশন।  সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে  ডেরেক ও ব্রায়েন সহ ৮ জন সাংসদ সাইকেল চালিয়ে সংসদের দিকে এগোচ্ছেন। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এ ভাবেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সাংসদেরা। 


মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, সাইকেলে সংসদে ঢুকতে দেখা যায় তাঁদের।    ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস-সহ ৮ জন সাইকেল চালিয়ে সংসদ ভবনে গেলেন। করোনাকালে ২৫২ তম বাদল অধিবেশনে সরকার ৩০টি বিল আনার প্রস্তাব রয়েছে। 


অন্যদিকে, বিরোধীরা পণ্যের দাম,. করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সরব হবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের কথা শোনা হবে। তবে সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক ইস্য়ুতে সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়ে সুর চড়িয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.